ঢাকা    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার, ধ্বংসস্তূপে আট দিন আটকে থাকার পর জীবিত মিলল এক ব্যক্তি

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার, ধ্বংসস্তূপে আট দিন আটকে থাকার পর জীবিত মিলল এক ব্যক্তি

ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার, ধ্বংসস্তূপে আট দিন আটকে থাকার পর জীবিত মিলল এক ব্যক্তি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার কয়েকটি দেশের সমন্বিত অভিযানে তাকে উদ্ধার করা হয়।

হার্নান গিল নামের ওই ব্যক্তিকে প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে শনাক্ত করেন উদ্ধারকর্মীরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টানা একশ ঘণ্টারও বেশি সময়ের জটিল উদ্ধার অভিযানের পর তাকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া চিলির এক অগ্নিনির্বাপক কর্মী এ ঘটনাকে তার দেখা ‘সবচেয়ে জটিল ও কারিগরিভাবে কঠিন উদ্ধার অভিযান’ বলে উল্লেখ করেন।

ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।

উদ্ধারকাজ চলাকালে ধ্বংসস্তূপের নিচে তৈরি করা পথ কয়েকবার ধসে পড়ে, ফলে উদ্ধারকর্মী ও আটকে থাকা ব্যক্তি—উভয়ের জন্যই ঝুঁকি আরও বেড়ে যায়।

কোস্টারিকা রেড ক্রস-এর কর্মকর্তা রিকার্ডো আরিয়াস জানান, হার্নান গিলের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। উদ্ধার করার পর তাকে পানি পান করানো হয়েছে এবং স্যালাইন দেওয়া হয়েছে।

আরিয়াসের ভাষ্য, ভবনটি ধসে পড়ার সময় গিল অলৌকিকভাবে চাপা পড়া থেকে রক্ষা পেয়েছিলেন বলেই তিনি এতদিন জীবিত থাকতে পেরেছেন।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

বিষয় : ভেনেজুয়েলা

আর টি এন নিউজ ২৪

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার, ধ্বংসস্তূপে আট দিন আটকে থাকার পর জীবিত মিলল এক ব্যক্তি

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x