ব্রেকিং: হিমাগারের অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে রংপুরে আলুচাষিদের গণ-অনশন
রংপুর বিভাগের হিমাগার মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গণ-অনশন কর্মসূচি পালন করছেন আলুচাষিরা।
আজ (১ জুলাই) সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা আলুচাষিরা অংশ নেন। তাদের দাবি, হিমাগার মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
চাষিরা অতিরিক্ত ভাড়া প্রত্যাহার, সংরক্ষণ ব্যয় যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।