ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
RTN News

চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ২৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
সিএমপি

চট্টগ্রামে চোরাই মোবাইল ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) পরিবর্তন করে বাজারজাত করার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনি, সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল, আবু সাঈদ, শামীম ও সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে নগরীর হালিশহর থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সদস্য জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নন্দনকানন আবাসিক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেলসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ২৪টি আইফোনসহ মোট ১৫৭টি চোরাই মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, ২০১টি মোবাইল সিম কার্ড, ৪৪৫টি মোবাইলের কেসিং, মাইক্রোস্কোপ, বিভিন্ন চার্জার, আইএমইআই পরিবর্তনের বিশেষ মেশিন ও সরঞ্জাম এবং ১ লাখ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সবাই পেশাদার অপরাধী। তাদের মধ্যে মূলহোতা পার্টি সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের আটটি মামলা রয়েছে। জাহাঙ্গীর মনির বিরুদ্ধে রয়েছে চারটি মামলা। এ ছাড়া আবু সাঈদের বিরুদ্ধে গাজীপুরের একটি থানায় হত্যা মামলাও রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চক্রটি ডাকাতি, চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন করে বাজারে বিক্রি করত।

সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : চট্টগ্রাম

RTN News

রোববার, ০৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x