ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
RTN News

ধর্ষণ মামলায় ফ্রান্সে বিচারের মুখোমুখি হচ্ছেন আশরাফ হাকিমি

প্রকাশ : ১৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধর্ষণ মামলায় ফ্রান্সে বিচারের মুখোমুখি হচ্ছেন আশরাফ হাকিমি
ফাইল ছবি।

ধর্ষণ মামলায় ফ্রান্সে বিচারের মুখোমুখি হচ্ছেন আশরাফ হাকিমি

ফ্রান্সে এক নারীর করা ধর্ষণ মামলায় প্যারিস সাঁ-জার্মাঁ (পিএসজি) ও মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। মামলাটি খারিজের আবেদন নাকচ করে দিয়েছেন ফ্রান্সের ভার্সাই আপিল আদালত।

শুক্রবার আদালতের এ সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়। তবে বিচার কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আপিল আদালত হাকিমির আবেদন খারিজ করায় এখন মামলাটির বিচার ফৌজদারি আদালতেই হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আদালতের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ভার্সাই আপিল আদালত এবং হাকিমির আইনজীবীরা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিজের বাসভবনে এক ২৪ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে মরক্কোর এই ডিফেন্ডারের বিরুদ্ধে। অভিযোগের পর একই বছরের মার্চে ফরাসি বিচারিক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ গঠন করে এবং তদন্ত শুরু হয়।

ফ্রান্সের আইনে প্রাথমিক অভিযোগ গঠনের অর্থ হলো, বিচারকদের কাছে অপরাধ সংঘটনের যথেষ্ট সন্দেহের ভিত্তি রয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য উপযুক্ত কি না, তা নির্ধারণ করা হবে।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন হাকিমি।

বিচারের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এমন একটি গল্প বলা হচ্ছে, যা আমার নয়। আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যকে উপেক্ষা করে এই গল্প প্রচার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকেই আমি এই বিচারের অপেক্ষায় আছি। অবশেষে আমি নিজের কথা বলার সুযোগ পাব।’

বর্তমানে ফরাসি ক্লাব প্যারিস সাঁ-জার্মাঁর হয়ে খেলছেন আশরাফ হাকিমি। ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোকে ইতিহাস গড়ে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিষয় : আইন আদালত

RTN News

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ধর্ষণ মামলায় ফ্রান্সে বিচারের মুখোমুখি হচ্ছেন আশরাফ হাকিমি

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x