ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গুলিতে জেলে নিহত, আরও একজন আহত; তদন্তে পুলিশ

প্রকাশ : ১৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গুলিতে জেলে নিহত, আরও একজন আহত; তদন্তে পুলিশ
নাটোরে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জেলে।

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গুলিতে জেলে নিহত, আরও একজন আহত; তদন্তে পুলিশ

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে আরও এক জেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পদ্মা নদীর রাইটার চর এলাকায় একটি শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরা নৌকা থেকে নিহত সাহাবুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাহাবুল ইসলাম ঈশ্বরদীর সাড়া গোপালপুর গ্রামের ইউনুছ প্রামাণিকের ছেলে এবং আহত রবিউল ইসলাম একই এলাকার আব্দুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে পদ্মার চর এলাকা থেকে মোটরসাইকেলে ৫–৬ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী ঘটনাস্থলের কাছাকাছি আসে। পরে তারা নৌকায় থাকা জেলেদের লক্ষ্য করে আচমকা গুলি চালায়।

এতে সাহাবুল ইসলাম ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। এ সময় তার সঙ্গে থাকা রবিউল ইসলাম প্রাণ বাঁচাতে পদ্মা নদীতে ঝাঁপ দেন। পরে তিনি সামান্য আহত অবস্থায় উদ্ধার হন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি যেহেতু নদীতে ঘটেছে, তাই পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নৌ-পুলিশ ফাঁড়ির মাধ্যমে পরিচালিত হবে।

বিষয় : সারাদেশ নাটোর

RTN News

রোববার, ০২ আগস্ট ২০২৬

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গুলিতে জেলে নিহত, আরও একজন আহত; তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x