ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি শুরু

প্রকাশ : ১৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি শুরু
কক্সবাজারে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

কক্সবাজারে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, গর্জন চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি:
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। শনিবার (১৩ জুন) দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজারের Malumghat Reserved Forest-এ গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির সূচনা করেন।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী Abdul Awal Mintoo, স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmedসহ অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরা ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে ঘুরে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন।

বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। কক্সবাজারের মালুমঘাটে এ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। এরপর ঢাকার করাইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’, টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ এবং সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে বিভিন্ন পাইলট প্রকল্প চালু করা হয়। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানি ভাতা এবং ক্রীড়াবিদদের জন্য সম্মানি ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমও শুরু করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে এ বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে দেশের ৪৯ জেলার ১৪৯ উপজেলায় প্রায় দেড় কোটি চারা রোপণ করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশ প্রতিমন্ত্রী Sheikh Faridul Islam, পানি সম্পদ প্রতিমন্ত্রী Farhad Hossain Azad, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী Mir Md. Helal Uddin, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী Shariful Alam এবং পরিবেশ সচিব Raihan Kawserসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয় : কক্সবাজার বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান

আর টি এন নিউজ ২৪

শনিবার, ১৩ জুন ২০২৬

দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি শুরু

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x