ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
RTN News

রুয়েট হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

প্রকাশ : ০৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রুয়েট হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) । ফাইল ছবি

রুয়েট হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের আজকের মধ্যেই হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালায় প্রশাসন ও ছাত্রকল্যাণ দপ্তর। অভিযানে চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানে অংশ নেন ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক আবু বকর সিদ্দিক।

ঘটনার পরপরই ওই চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নির্ধারিত সময়ের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে।

ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আবাসিকতা বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত ছাত্রকল্যাণ দপ্তরের এখতিয়ারে নেওয়া হলেও শিক্ষার্থীরা চাইলে উপাচার্যের কাছে আপিল করতে পারবেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : রাজশাহী

RTN News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

রুয়েট হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x