ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
RTN News

স্বামীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ০৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বামীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি

স্বামীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীর সলঙ্গা এলাকায় স্বামীর চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মুক্তা আক্তার সলঙ্গা ইউনিয়নের মীরহামজানী গ্রামের সুজন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী সুজন মিয়ার সঙ্গে রেললাইন পার হচ্ছিলেন মুক্তা আক্তার। এ সময় সুজন মিয়ার কোলে একটি শিশু সন্তান থাকায় তিনি কিছুটা পেছনে ছিলেন। মুক্তা আক্তার অরক্ষিত রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় ট্রেনের দিকে খেয়াল না করায় দ্রুতগতির নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়েন।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয় : টাঙ্গাইল

RTN News

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

স্বামীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীর সলঙ্গা এলাকায় স্বামীর চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মুক্তা আক্তার সলঙ্গা ইউনিয়নের মীরহামজানী গ্রামের সুজন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী সুজন মিয়ার সঙ্গে রেললাইন পার হচ্ছিলেন মুক্তা আক্তার। এ সময় সুজন মিয়ার কোলে একটি শিশু সন্তান থাকায় তিনি কিছুটা পেছনে ছিলেন। মুক্তা আক্তার অরক্ষিত রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় ট্রেনের দিকে খেয়াল না করায় দ্রুতগতির নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়েন।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x