ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

চোটে বিশ্বকাপ শঙ্কা, ব্রাজিল ডিফেন্ডার ওয়েসলিকে নিয়ে উদ্বিগ্ন আনচেলত্তি

প্রকাশ : ০৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চোটে বিশ্বকাপ শঙ্কা, ব্রাজিল ডিফেন্ডার ওয়েসলিকে নিয়ে উদ্বিগ্ন আনচেলত্তি
পানামার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন ওয়েসলি। ছবি: সংগৃহীত

পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে কাঙ্ক্ষিত ছন্দে রয়েছে ব্রাজিল। তবে দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ওয়েসলির চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে কোচ কার্লো আনচেলত্তির।

সোমবার ভোরে মিশরের বিপক্ষে ম্যাচের মাত্র ১৫ মিনিট খেলেই চোট পেয়ে মাঠ ছাড়েন ২২ বছর বয়সী এই রাইটব্যাক। দৌড়ানোর সময় হঠাৎ বাম কুঁচকির পেশিতে ব্যথা অনুভব করে মাঠে লুটিয়ে পড়েন তিনি।

চোটের কারণে আর খেলা চালিয়ে যেতে পারেননি ওয়েসলি। বেঞ্চে বসার পর তাকে তোয়ালে দিয়ে মুখ ঢেকে কাঁদতে দেখা যায়। মেডিক্যাল স্টাফ ও সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পরে ক্রাচে ভর করে স্টেডিয়াম ত্যাগ করেন এএস রোমার এই ডিফেন্ডার। চোট পাওয়া স্থানে ভারী ব্যান্ডেজও দেখা গেছে।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানান, পরীক্ষা-নিরীক্ষার পরই ওয়েসলির চোটের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আনচেলত্তি বলেন, ‘ওর কিছু পরীক্ষা করাতে হবে। পেশিতে চোট পেয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়ার পরই আমরা পরিষ্কার ধারণা পাব। আমার বিশ্বাস, বিশ্বকাপের আগে ওর সুস্থ হয়ে ওঠার সময় আছে। যদি সেটা না হয়, তাহলে আমাদের অন্য কাউকে বিবেচনা করতে হবে। বিষয়টি অবশ্যই আমাদের উদ্বিগ্ন করছে।’

সাম্প্রতিক সময়ে ব্রাজিলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন ওয়েসলি। তাই তার সম্ভাব্য অনুপস্থিতি বিশ্বকাপের আগে সেলেসাওদের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে।

বিষয় : ব্রাজিল ফুটবল মিশর বিশ্বকাপ ফুটবল খেলা-ফুটবল

আর টি এন নিউজ ২৪

বুধবার, ১০ জুন ২০২৬

চোটে বিশ্বকাপ শঙ্কা, ব্রাজিল ডিফেন্ডার ওয়েসলিকে নিয়ে উদ্বিগ্ন আনচেলত্তি

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x