ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
RTN News

৪৫০ ফুটের আর্জেন্টিনার পতাকা নিয়ে পীরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ : ০৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৪৫০ ফুটের আর্জেন্টিনার পতাকা নিয়ে পীরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা
রংপুরের পীরগঞ্জে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ৪৫০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা। ছবি:সংগৃহীত

প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের অনন্য প্রকাশ ঘটাতে রংপুরের পীরগঞ্জে ৪৫০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ফুটবলপ্রেমীরা। শুক্রবার বিকেলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেন শত শত সমর্থক।

শোভাযাত্রাটি পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দীর্ঘ ৪৫০ ফুটের আর্জেন্টিনার পতাকা বহন করে সমর্থকেরা শহর ঘুরে বেড়ালে তা সাধারণ মানুষের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে।

এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে, বাঁশি ও বাদ্যযন্ত্র বাজিয়ে এবং নানা স্লোগানে মুখর পরিবেশ তৈরি করেন। প্রিয় দল আর্জেন্টিনা ও বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেন তারা।

আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এবং আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তাদের মতে, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী মানুষ এ আয়োজন উপভোগ করেন এবং অনেকেই দীর্ঘ পতাকা ও শোভাযাত্রার ছবি ও ভিডিও ধারণ করেন।

আয়োজকদের মধ্যে মাহমুদুল হাসান সোহেল, কাজল, পাপ্পু, জাকির ও সানিসহ স্থানীয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে কর্মসূচি শেষ হয়।

বিষয় : জেলার খবর আর্জেন্টিনা ফুটবল রংপুর জেলা শোভাযাত্রা রংপুর বিভাগ পীরগঞ্জ (রংপুর)

RTN News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

৪৫০ ফুটের আর্জেন্টিনার পতাকা নিয়ে পীরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের অনন্য প্রকাশ ঘটাতে রংপুরের পীরগঞ্জে ৪৫০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ফুটবলপ্রেমীরা। শুক্রবার বিকেলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেন শত শত সমর্থক।

শোভাযাত্রাটি পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দীর্ঘ ৪৫০ ফুটের আর্জেন্টিনার পতাকা বহন করে সমর্থকেরা শহর ঘুরে বেড়ালে তা সাধারণ মানুষের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে।

এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে, বাঁশি ও বাদ্যযন্ত্র বাজিয়ে এবং নানা স্লোগানে মুখর পরিবেশ তৈরি করেন। প্রিয় দল আর্জেন্টিনা ও বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেন তারা।

আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এবং আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তাদের মতে, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী মানুষ এ আয়োজন উপভোগ করেন এবং অনেকেই দীর্ঘ পতাকা ও শোভাযাত্রার ছবি ও ভিডিও ধারণ করেন।

আয়োজকদের মধ্যে মাহমুদুল হাসান সোহেল, কাজল, পাপ্পু, জাকির ও সানিসহ স্থানীয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে কর্মসূচি শেষ হয়।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x