ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পাল্টা অস্বীকার জামায়াতের

প্রকাশ : ০৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পাল্টা অস্বীকার জামায়াতের
ছবি: সংগৃহীত

বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পাল্টা অস্বীকার জামায়াতের

সাংগঠনিক সভাকে কেন্দ্র করে উত্তেজনা; থানায় বিএনপির লিখিত অভিযোগ

কুমিল্লার হোমনায় বিএনপির ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) হেলাল উদ্দিন সরকার নামের এক বিএনপি নেতা হোমনা থানায় অভিযোগটি দায়ের করেন। এর আগে সোমবার (২ জুন) বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি কার্যালয়ের সামনে জামায়াতের একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা সেখানে সভা না করার অনুরোধ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিএনপির অভিযোগ, জামায়াত নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে দলীয় কার্যালয় ভাঙচুর করেন। তবে এ ঘটনায় উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন দাবি করেন, দলীয় কার্যালয়ের সামনে জামায়াতের সভা আয়োজন রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এ নিয়ে আপত্তি জানানো হলে জামায়াতের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায় এবং কার্যালয়ে ভাঙচুর করে।

অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন অভিযোগ অস্বীকার করে বলেন, একটি সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে হামলা ও ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, বিএনপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় : বিএনপি কুমিল্লা

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পাল্টা অস্বীকার জামায়াতের

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x