ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

পল্লবীতে খালি বাসা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, পোকায় আক্রান্ত মরদেহ

রাজধানীর পল্লবীর একটি খালি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশটি দীর্ঘদিন পড়ে থাকায় পচন ধরেছিল এবং সেখানে উইপোকাও দেখা গেছে।

পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, নুরজাহান বেগম মেয়ের বাসায় ছিলেন। বাসাটি অস্বাস্থ্যকর ও নোংরা অবস্থায় ছিল বলে জানা গেছে। পরিবারের তথ্য অনুযায়ী, তার এক ছেলে যুগ্মসচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়েজামাইও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

তিনি আরও জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে।

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

পল্লবীতে খালি বাসা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, পোকায় আক্রান্ত মরদেহ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x