ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

স্বামীকে তালাক, পুরোনো প্রেমিককে বিয়ের দাবি; পীরগঞ্জে কলেজ শিক্ষকের বাড়িতে তরুণীর অনশন

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বামীকে তালাক, পুরোনো প্রেমিককে বিয়ের দাবি; পীরগঞ্জে কলেজ শিক্ষকের বাড়িতে তরুণীর অনশন

রংপুরের পীরগঞ্জে প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এক তরুণী তার পুরোনো প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে কয়েকদিন ধরে অবস্থান ও অনশন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের সমসেরপাড়া গ্রামে। অনার্স পড়ুয়া ওই তরুণীর নাম রিপা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তার সঙ্গে এক টেকনিক্যাল কলেজ শিক্ষকের প্রেমের সম্পর্ক ছিল। তবে পারিবারিক সিদ্ধান্তে পরে তার বিয়ে হয় এক সেনা সদস্যের সঙ্গে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পরও রিপা ও তার পুরোনো প্রেমিকের মধ্যে যোগাযোগ ছিল। বিষয়টি স্বামীর নজরে এলে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। একপর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

তালাকের পর রিপা পুনরায় পুরোনো প্রেমিকের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। তবে এ সময় প্রেমিকের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তিনি ঈদের দিন বিকেলে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন।

স্থানীয়দের ভাষ্য, চার দিন ধরে তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান করলেও এখনো বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

বিষয়টি সামাজিকভাবে সমাধানের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

স্বামীকে তালাক, পুরোনো প্রেমিককে বিয়ের দাবি; পীরগঞ্জে কলেজ শিক্ষকের বাড়িতে তরুণীর অনশন

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x