ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। ছবি: সংগৃহীত

মিছিল শেষে দেওয়া বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখার দাবি জানান নেতাকর্মীরা। আগামী সাত কর্মদিবসের মধ্যে নাম পরিবর্তন ও বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন না করা হলে নিজেরাই এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর আহ্বানে চলা লকডাউন কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, উত্তেজনাকর পরিস্থিতি চললেও আনসার সদস্যদের বাইরে অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্যাম্পাসে দেখা যায়নি।

এমন পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা, বিভিন্ন পক্ষের মিছিল এবং শিক্ষার্থীদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয় : বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ

RTN News

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

মিছিল শেষে দেওয়া বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখার দাবি জানান নেতাকর্মীরা। আগামী সাত কর্মদিবসের মধ্যে নাম পরিবর্তন ও বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন না করা হলে নিজেরাই এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর আহ্বানে চলা লকডাউন কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, উত্তেজনাকর পরিস্থিতি চললেও আনসার সদস্যদের বাইরে অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্যাম্পাসে দেখা যায়নি।

এমন পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা, বিভিন্ন পক্ষের মিছিল এবং শিক্ষার্থীদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x