ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

১২ দিনে দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১২ দিনে দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

১২ দিনে দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ

দেশজুড়ে গত ১২ দিনে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ১৮টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা গত ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ঘটে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই ১২ দিনে পুলিশের দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ছাড়া একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর সংশ্লিষ্টতায় ৬৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যেকোনো ঘটনার দ্রুত মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যাতে নাশকতার চেষ্টা করতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

বিষয় : ককটেল বিস্ফোরণ

RTN News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

১২ দিনে দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x