ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

ময়মনসিংহে বাস, ইউপি কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন, গ্রেপ্তার ২৮

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ময়মনসিংহে বাস, ইউপি কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন, গ্রেপ্তার ২৮
ভালুকায় ‘মীর এক্সপ্রেস’ বাসে আগুন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বাস, ইউপি কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন, গ্রেপ্তার ২৮

ময়মনসিংহের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও নাশকতার ঘটনা ঘটেছে। ভালুকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন, ফুলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে অগ্নিসংযোগ এবং ফুলপুরে সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া নগরের শম্ভুগঞ্জ বাজার থেকে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোররাত থেকে জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। কয়েকটি সড়কে আগুন জ্বালানো এবং লগি-বইঠার মিছিলের খবরও পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর পৌনে চারটার দিকে ভালুকায় স্কয়ার ফ্যাশনসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। তবে বাসটির ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হলেও ইঞ্জিন অক্ষত রয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে বাসটির মালিক শফিকুল ইসলাম ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা শফিকুল বলেন, আগুনে পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন তিনি। গাড়ির মেরামতসহ বর্তমানে তাঁর প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে।

অন্যদিকে, ভোর পাঁচটার দিকে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।

ফুলপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার গ্রিন রোডে সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাড়িতেও হামলা ও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির কয়েকটি জানালার পর্দা পুড়ে গেছে। ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, ভোররাতে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া আজ দুপুরে নগরের শম্ভুগঞ্জ বাজারের গরুর হাটসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বস্তুগুলো সেখানে কারা রেখেছে, তা জানতে তদন্ত চলছে। নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। দলটির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতা-কর্মীরা এতে অংশ নেন। নগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হওয়ার পর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, কাজী রানাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিষয় : বিএনপি আওয়ামী লীগ আগুন ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা

RTN News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে বাস, ইউপি কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন, গ্রেপ্তার ২৮

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x