ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

মার্কিন ঘাঁটিতে ছয় ড্রোন হামলার দাবি, নতুন হুঁশিয়ারি ইরানের

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মার্কিন ঘাঁটিতে ছয় ড্রোন হামলার দাবি, নতুন হুঁশিয়ারি ইরানের

বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার স্থাপনায় ছয় ড্রোনে হামলার দাবি ইরানের

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির একটি বিমান প্রতিরক্ষা রাডার স্থাপনায় ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় পর্যায়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী।

রোববার (১৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষা কেন্দ্রের রাডার স্থাপনাকে লক্ষ্য করে তাদের অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন হামলা চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত এ হামলা সফল হয়েছে। বাহরাইনের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও দাবি করেছে আইআরজিসি। এ ঘটনাকে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরেছে ইরান।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা দেওয়ার নামে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করেছিল, তা ব্যর্থ হয়েছে। ওই পরিকল্পনার আড়ালে তেল চোরাচালানের চেষ্টা ছিল বলেও অভিযোগ করেছে তারা। হরমুজ প্রণালি বন্ধ থাকার বিষয়টি থেকে বিশ্ববাসীর মনোযোগ সরাতেই যুক্তরাষ্ট্র এখন ছোটখাটো ও লক্ষ্যহীন কিছু পদক্ষেপ নিচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানি বাহিনী আরও দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে যেকোনো আগ্রাসন চালানো হলে তার জবাব আরও কঠোর ও জোরালোভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ড্রোনগুলো একের পর এক ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি। আগের অভিযানের তুলনায় এবার মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য অনেক বেশি ড্রোন মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে ইরানি বাহিনী।

তথ্যসূত্র: তাসনিম নিউজ।

বিষয় : ইরান ড্রোন হামলা মার্কিন হেলিকপ্টার ঘাঁটি

RTN News

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মার্কিন ঘাঁটিতে ছয় ড্রোন হামলার দাবি, নতুন হুঁশিয়ারি ইরানের

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x