ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
RTN News

রাতারগুলে রিসোর্টে আ.লীগের সভা: মামলায় আরও তিন নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাতারগুলে রিসোর্টে আ.লীগের সভা: মামলায় আরও তিন নেতাকর্মী গ্রেপ্তার
ভারত থেকে দেশে ঢুক রিসোর্টে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের সভা

রাতারগুলে রিসোর্টে আ.লীগের সভা: মামলায় আরও তিন নেতাকর্মী গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা করার ঘটনায় করা মামলায় আরও তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ৮ নম্বর তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ফয়জুল করিম (৪০), ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আশিক সরকার (২৯) এবং ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আলিম উদ্দিন (৫০)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতারগুলের রিসোর্টে সভা করার ঘটনায় গত বুধবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে এ ঘটনায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হলো। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : আওয়ামী লীগ

RTN News

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

রাতারগুলে রিসোর্টে আ.লীগের সভা: মামলায় আরও তিন নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x