ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
RTN News

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
সংগৃহীত

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

কুষ্টিয়া শহরে দিনদুপুরে নিজ বাসার সামনে এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর। গুরুতর আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের অন্তত ছয় স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছুরিটি জব্দ করে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জনকে থানায় নেওয়া হয়েছে।

আহত স্কুলছাত্রীর বয়স ১৫ বছর। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুরে। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে থানাপাড়া এলাকার একটি ভবনের তৃতীয় তলায় বসবাস করছেন তাঁরা।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরে ওই ছাত্রী। বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে এসে তার ওপর হামলা চালায়। এ সময় সে হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে। একপর্যায়ে সড়কেই লুটিয়ে পড়ে সে।

প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসাইন জানান, তাঁর বোন বারান্দা থেকে হামলার ঘটনা দেখে চিৎকার করেন। পরে তিনি বাইরে এসে ওই কিশোরকে ছুরিকাঘাত করতে দেখেন। হামলার সময় কিশোরটি মেয়েটির চুল ধরে আঘাতও করে। প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে হামলা চালিয়ে ছুরি ফেলে পালিয়ে যায় সে। পরে আহত ছাত্রীর মা নিচে নেমে মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে রিকশায় করে হাসপাতালে পাঠান।

আহত ছাত্রীর বাবা জানান, ঘটনার সময় তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। মেয়ের মায়ের ফোন পেয়ে দ্রুত হাসপাতালে যান। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। এর আগে মেয়ে কাউকে নিয়ে কোনো অভিযোগ করেনি। কেউ তাকে উত্ত্যক্ত করত কি না, সে বিষয়েও তিনি কিছু জানেন না।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রীর হাতে দুটি গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে শঙ্কামুক্ত। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয় : কুষ্টিয়া স্কুল ছাত্রী

RTN News

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x