ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
RTN News

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে অনুরোধ, জানালেন আইনমন্ত্রী

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে অনুরোধ, জানালেন আইনমন্ত্রী
সাংবাদিকদের ব্রিফ করছেন আইনমন্ত্রী আনিসুল হক

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে অনুরোধ, ‘আবেগ নয়, আইন অনুযায়ী পদক্ষেপ’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, শেখ হাসিনার বিষয়ে আইন অনুযায়ী যা যা করণীয়, সরকার যথাযথ প্রক্রিয়ায় তা করছে। এ ক্ষেত্রে কোনো আবেগের বিষয় নেই, আইন প্রয়োগই সরকারের মূল লক্ষ্য।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। সেখানে আইনসংগতভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে। আমরা যখন কোনো পদক্ষেপ নেব, সেখানে আবেগের কোনো বিষয় নেই। বিষয়টি হলো, আমি আমার আইন প্রয়োগ করব।’

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, এটি ভারত সরকারের বিষয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। ভারত সরকার তাঁকে হস্তান্তর করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে শেখ হাসিনা বন্দি হিসেবে নয়, বরং রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থান করছেন—সাংবাদিকদের এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এটাই আমাদের কাছে তাঁর পরিচয়। ভারত তাঁকে কীভাবে দেখছে, সেটি তাদের বিষয়।’

আগামী ১৯ মে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘিরে বাংলাদেশের প্রত্যাশা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ন্যায়বিচার প্রত্যাশা করে। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই এর বিচার হওয়া উচিত।

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন কোনো উদ্যোগ নিচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকারের সব ধরনের উদ্যোগ ইতোমধ্যে চলমান রয়েছে।

এদিকে অপরাধ প্রমাণিত হওয়ায় অধস্তন আদালতের বিচারক আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার পর তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় এগোচ্ছে। প্রক্রিয়া শেষে হয় তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হবে, অথবা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : শেখ হাসিনা আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

RTN News

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে অনুরোধ, জানালেন আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x