ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
RTN News

চুয়েটে এক দিনের ভিসি নিয়োগ ঘিরে নতুন করে উত্তেজনা

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চুয়েটে এক দিনের ভিসি নিয়োগ ঘিরে নতুন করে উত্তেজনা
চুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ শিক্ষার্থীদের। ছবি: সংগৃহীত

এক দিনের জন্য ভিসির দায়িত্ব দেওয়ায় চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক দিনের জন্য উপাচার্যের (ভিসি) রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে এক দিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার এ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। একই সঙ্গে সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব এক দিনের জন্য অন্য একজনকে দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনিক স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা শাটডাউন কর্মসূচি পালন করছেন। দাবি ও আপত্তি যথাযথভাবে বিবেচনা করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

শাটডাউন চলাকালে সব ক্লাস, পরীক্ষা এবং এক দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব পালনকারী ব্যক্তির অধীনে পরিচালিত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তের প্রতিবাদে রোববার বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভও করেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে যাওয়ায় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে এক দিনের জন্য উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার পাঠানো এক ই-মেইল বার্তায় উপাচার্য এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানান। বার্তায় বলা হয়, ২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করবেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিধিবদ্ধ বিধান অনুযায়ী অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে এবং ২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তা বহাল থাকবে।

এ বিষয়ে অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন বলেন, ‘এটি একটি রেগুলার ইস্যু।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে পূজার ছুটি শেষে কর্মদিবস শুরু হলেও নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে ফেরেননি। গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণাঙ্গ শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছেন। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট সংকট ইতিমধ্যে ৪১ দিন পার হয়েছে।

বিষয় : চুয়েট নিয়োগ ইউজিসি উপাচার্য

RTN News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

চুয়েটে এক দিনের ভিসি নিয়োগ ঘিরে নতুন করে উত্তেজনা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x