ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
RTN News

দিনাজপুর শিক্ষা বোর্ডে ইতিহাসের সর্বনিম্ন পাসের হার, জিপিএ-৫ পেলেন ২৯৫৩ জন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দিনাজপুর শিক্ষা বোর্ডে ইতিহাসের সর্বনিম্ন পাসের হার, জিপিএ-৫ পেলেন ২৯৫৩ জন
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ডে ইতিহাসের সর্বনিম্ন পাসের হার, জিপিএ-৫ পেলেন ২৯৫৩ জন

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ইতিহাসে এবার এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে। একই সঙ্গে গত বছরের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর বোর্ডটিতে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী।

আজ শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে ব্রিফিং করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার ৬৬৮টি কলেজ থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৯৮ জন। পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

এবার জিপিএ-৫ পাওয়া ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। বোর্ডের ছয়টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন। অন্যদিকে, ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো করেছেন।

শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরের ফলাফলেও পাসের হারে ওঠানামা দেখা গেছে। ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় পাসের হার ছিল শতভাগ। ২০২১ সালে তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা নেওয়ায় পাসের হার দাঁড়ায় ৯২ দশমিক ৪৩ শতাংশ।

এরপর ২০২২ সালে পাসের হার ছিল ৭৯ দশমিক ০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ। চলতি বছর তা আরও কমে ৪৫ দশমিক ৯৮ শতাংশে নেমেছে।

বিষয় : জেলার খবর শিক্ষার্থী রংপুর বিভাগ এইচএসসি শিক্ষাবোর্ড দিনাজপুর

RTN News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে ইতিহাসের সর্বনিম্ন পাসের হার, জিপিএ-৫ পেলেন ২৯৫৩ জন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x