ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
RTN News

তাহসিফ সৌরির মরদেহে আঘাতের চিহ্ন পায়নি পুলিশ, নাক দিয়ে রক্ত

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তাহসিফ সৌরির মরদেহে আঘাতের চিহ্ন পায়নি পুলিশ, নাক দিয়ে রক্ত

তাহসিফ সৌরির মরদেহে আঘাতের চিহ্ন পায়নি পুলিশ, নাক দিয়ে রক্ত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মরদেহের নাক দিয়ে রক্ত বের হওয়ার তথ্য সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মরদেহের পেট ফোলা ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান তাহসিফের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার করা মরদেহটি শনাক্ত করেন তাহসিফের খালাতো ভাই জহির হাসান। মরদেহের মাথার চুল কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি এবং মুখমণ্ডল গোলাকার ছিল। মুখ ও চোখ বন্ধ অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া মুখে ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল।

সুরতহাল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মরদেহের দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো ছিল এবং হাতের মুষ্টি খোলা অবস্থায় পাওয়া যায়। বুক, পেট, পিঠ ও দুই পা স্বাভাবিক দেখা গেলেও পেট ফোলা ছিল। তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সাক্ষীদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

এর আগে বুধবার বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর ময়নাতদন্ত করা হবে।

বিষয় : পুলিশ তাহসিফ

RTN News

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তাহসিফ সৌরির মরদেহে আঘাতের চিহ্ন পায়নি পুলিশ, নাক দিয়ে রক্ত

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x