ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
RTN News

থানায় এমপি রুমিন ও ওসির মধ্যে বাগ্‌বিতণ্ডা, পুলিশের জিডি

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

থানায় এমপি রুমিন ও ওসির মধ্যে বাগ্‌বিতণ্ডা, পুলিশের জিডি
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মধ্যে বাগ্‌বিতণ্ডা। ছবি : সংগৃহীত

রুমিন ফারহানা-ওসির বাগ্‌বিতণ্ডা, থানায় জিডি করল পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। একই সঙ্গে সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় এ জিডি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সংসদ সদস্যের সঙ্গে থানায় যাঁরা এসেছিলেন, তাঁদের তালিকাও করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের দাবি, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। সংসদ সদস্য ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন ফোন করলেও ওসি সাড়া দিতেন না। এমনকি তাঁদের ফোনও ধরতেন না। সংসদ সদস্য ওসির কাছে নিরাপত্তা চেয়েও পাননি বলে অভিযোগ তাঁদের।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরাইল থানায় যান রুমিন ফারহানা। তিনি ওসির কক্ষে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

এদিকে সংসদ সদস্য ও ওসির উত্তপ্ত কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া তিনটি ভিডিওর একটির দৈর্ঘ্য ৭ মিনিট ৮ সেকেন্ড, আরেকটির ৫৭ সেকেন্ড এবং অন্যটির ২ মিনিট ২৩ সেকেন্ড।

এর আগে বৃহস্পতিবার এ বিষয়ে রুমিন ফারহানা বলেছিলেন, ওসির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করতে তিনি থানায় গিয়েছিলেন। এ সময় অভিযোগের একটি তালিকাও সঙ্গে নিয়েছিলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমি একটা তালিকাও নিয়ে গিয়েছিলাম। উনি কোনো মন্তব্যও করেননি। দুই পাতার তালিকা ছিল যে এই তারিখে এই অপরাধ, ওই তারিখে ওই অপরাধ। উনি কোনো সদুত্তর দিতে পারেননি।’

অন্যদিকে, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন।

তিনি বলেন, ওসির বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে। বিষয়টি তখনো প্রক্রিয়াধীন ছিল।

বিষয় : ব্রাহ্মণবাড়িয়া রুমিন ফারহানা জিডি

RTN News

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

থানায় এমপি রুমিন ও ওসির মধ্যে বাগ্‌বিতণ্ডা, পুলিশের জিডি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x